ফেনীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উক্ত আনন্দমিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দমিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের কবলে পড়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে আসতে পারেন নাই। আগামী ২৫ তারিখ তিনি দেশে ফিরবেন এজন্য আমরা উনার আগমন উপলক্ষে উৎফুল্ল। প্রিয় নেতার আগমনে দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা ও স্বাধীনতা- সার্বভৌমত্ব সুসংসহত হবে ইনশাআল্লাহ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু তপন কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ওলামা আহবায়ক হাফেজ মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন মাষ্টার, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রোমেল, সদর উপজেলা ওলামা দলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব মো: মোস্তফা সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।