আসন সমঝোতা নিয়ে তৃণমূলে অসন্তোষ, বিপাকে জামায়াত
জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের মধ্যে আসন সমঝোতাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা যাচ্ছে। জোটের একাধিক আসনে জামায়াতের প্রার্থীদের অবস্থান তুলনামূলকভাবে শক্ত হলেও সমঝোতার স্বার্থে প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্তে মাঠপর্যায়ে মনোমালিন্য তৈরি হয়েছে।