অভিনেত্রীর বিয়েতে শুভেচ্ছাবার্তা পাঠালেন নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রীর এই বার্তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মৌবনী সরকার। ফেসবুকে শেয়ার করা পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘এর থেকে বেশি খুশি আর কিছুতেই হওয়া যায় না। আমার এবং সৌম্যর বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভালোবাসাসহ এই বার্তা পেয়ে ভীষণ আনন্দিত। আমাদের আশীর্বাদ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের তরফ থেকে আপনাকে প্রণাম।’