ইরানের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি বিক্ষোভকারীদের মধ্যে থাকা ‘সন্ত্রাসীদের’ আরও উসকে দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সহিংসতা বাড়িয়ে ইরানের ভেতরে বিদেশি হস্তক্ষেপের ক্ষেত্র তৈরি করা। তিনি বলেন, ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, সংলাপের জন্যও প্রস্তুত।’