সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই জনই বাংলাদেশি
সৌদি আরবের রিয়াদ সংলগ্ন আল-খারজ এলাকায় গতকাল রোববার (৮ মার্চ) ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। শুরুতে একজন ভারতীয় ও একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর ছড়ালেও পরবর্তীতে রিয়াদস্থ ভারতীয় দূতাবাস ও সৌদি সিভিল ডিফেন্স দপ্তরের পুনঃতদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, প্রাণ হারানো দুজনই বাংলাদেশি নাগরিক।