নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর যাত্রা শুরু
জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয়ভাবে যুক্ত বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে প্ল্যাটফর্মটির তিন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়েছে।