ভারতের সঙ্গে গত দেড় বছরে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান ১১ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ ও শক্তিশালী করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। আজ সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ও বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এই প্রত্যয় ব্যক্ত করেন।