যশোরের ফুল বিদেশে রপ্তানির পরিকল্পনার কথা বললেন তারেক রহমান
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এর আগে খুলনায় আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। যশোরের সভায় তিনি যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।