শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় নির্যাতনের শিকার শিশুটির বয়স ১১ বছর বলে পুলিশ জানিয়েছে।
সোমবার চারজনকে আদালতে হাজির করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রোমের মিয়া আদালতে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেছেন।
মোহাম্মদ এহসানুল ইসলাম-এর আদালতে জামিন বিষয়ে শুনানি হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে তাহমিনা আক্তার জানিয়েছেন।
উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ জানান, শিশুটিকে ‘বীভৎসভাবে নির্যাতন’ করার অভিযোগে মামলা হয়েছে এবং ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।