জাতীয় সংসদের সদস্য নুরুদ্দিন অপুকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।
The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972)-এর Article ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। নুরুদ্দিন অপু শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য।
একই প্রজ্ঞাপনে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—আলহাজ্ব মো. জি কে গাউছ (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪) এবং এ বি এম আশরাফ উদ্দিন (লক্ষ্মীপুর-৪)।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কামিজ উদ্দিন মণ্ডল। সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুলিপি পাঠানো হয়েছে।