রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মহিলা সমিতিতে সপরিবারে উপস্থিত হয়ে তিনি এই মঞ্চনাটকটি দেখেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানান, শৈল্পিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের অংশ হিসেবেই এই নাট্য প্রদর্শনীতে অংশ নেন তারা। শিশুতোষ এই নাটকের মাধ্যমে সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ ঘটায় পরিবারসহ তিনি বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটান।
এর আগেও গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমাটি দেখেছিলেন প্রধানমন্ত্রী। বেইলি রোডের এই সফরটি শিল্প-সংস্কৃতির প্রতি তার নিয়মিত সম্পৃক্ততারই একটি প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।