চূড়ান্ত পরীক্ষা শেষে ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি জানান, নভেম্বরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে আগস্টের শুরুতেই ছাপাখানাগুলোকে কার্যাদেশ দেওয়া হবে। টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে।
তিনি আরও জানান, এবার কারিকুলামে কিছু পরিমার্জন আনা হচ্ছে এবং বিভিন্ন শ্রেণিতে নতুন চারটি বই যুক্ত হবে। পাশাপাশি ভাষা শিক্ষা কার্যক্রম জোরদারে আগামী বছর থেকে শিক্ষক নিয়োগ শুরু করার পরিকল্পনাও রয়েছে।