অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
এদিকে, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
জানা গেছে, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।