বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন।

মেহজাবীন ১৯ এপ্রিল ১৯৯১ সালে চট্টগ্রামে পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবীন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করেছেন। ও লেভেলে পড়াশুনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।
