অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ইনস্টাগ্রামে বরাবরই সক্রিয় তিনি। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতেই আজকে দিশা পাটানির আরও তথ্য থাকল।

দিশা পাটানি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। তিনি হিন্দি ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। পাটানি ভারতের বারেইল্লেইতে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩-এ ভারতের ইন্দোরে অনুষ্ঠিত ‘ফেমিনা মিস ইন্ডিয়ায় (ভারতের জাতীয় সৌর্ন্দয প্রতিযোগিতা) প্রথম রানার্স-আপ হন। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ২০১৫-এর পুরি জগন্নাথের পরিচালিত লোফার-এ অভিনয়ের মাধ্যমে।
