ফায়ার সার্ভিসে বাড়বে স্টেশন ও জনবল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে দেশজুড়ে স্টেশন ও জনবল বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে থাকা ৫৩৮টি ফায়ার স্টেশন দেশের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।