‘ড. ইউনূসের সময়ের তিন সিদ্ধান্তে দেশ ক্ষতিগ্রস্ত, লুট হয়েছে ২ লাখ কোটি’
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তিনি দাবি করেছেন, ওই সময়ে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত পরবর্তী সরকারের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় ২ লাখ কোটি টাকার সম্পদ লুটপাটের অভিযোগ তুলে এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।