আইএমএফের ঋণ স্থগিতের খবরটি ‘সম্পূর্ণ অসত্য’
‘সংস্কারে ব্যর্থতা’র কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ বিষয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা ‘সম্পূর্ণ অসত্য’ বলে দাবি করেছে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দূতাবাসের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।