আইএলও অধিবেশনে তারেক রহমানের সরকারকে ৪৭ দেশের পূর্ণ সমর্থন
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ ইস্যুতে আলোচনায় অংশ নেওয়া ৪৭টি রাষ্ট্র বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি দেশগুলো তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেছে।