সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, অর্থনীতিতে আশার আলো দেখছেন বিশ্লেষকরা
গত এপ্রিল মাসে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা ৭ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছেন, যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি।