‘সেফুদার থেকে গালি শিখেছে’, আয়াসকে নিয়ে আদালতে পিপি
শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার চেষ্টার ঘটনায় করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শেষে বুধবার (১৪ অক্টোবর) তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।