প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা
ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতা ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে স্থানীয় জামায়াত।