ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে কল রেকর্ড
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের অংশ হিসেবে ২০২৪ সালের ১৬ জুলাই তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের—এমন দাবি করেছে প্রসিকিউশন।