ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবায়েতদের মাসিক ভাতা দেওয়া হবে: জনপ্রশাসন উপদেষ্টা
সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা এবং মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার জন্য ৮ হাজার টাকা করে ভাতা বরাদ্দ করা হয়েছে। এই সম্মানীর মধ্যে মসজিদের ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার ও খাদেম ২ হাজার টাকা করে পাবেন। একইভাবে মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার প্রধানরা ৫ হাজার এবং সহকারীরা ৩ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।