তেল সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি
অপরিশোধিত তেলের তীব্র সংকটের মুখে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে সর্বশেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয়। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে গত প্রায় দুই মাস ধরে দেশে অপরিশোধিত তেল আমদানি বন্ধ থাকায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।