৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ‘এক টাকার শিক্ষক’
গাইবান্ধার সুবিধাবঞ্চিত শিশুদের দীর্ঘ ৫২ বছর ধরে মাত্র এক টাকার বিনিময়ে পড়িয়ে আসা লুৎফুর রহমান পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা। ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত এই শিক্ষাব্রতী বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সম্মাননা পাওয়া দেশের ১০২ জন গুণী শিক্ষকের একজন।