নিত্যপণ্যে স্বস্তি, অস্ত্র-বিলাসী গাড়িতে বাড়তি করের পরিকল্পনা
আগামী ২০২৬-২৭ অর্থবছরে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের পরিকল্পনা করছে সরকার। চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, পেঁয়াজ ও বিভিন্ন মসলার মতো পণ্যে বিদ্যমান ১ শতাংশ উৎস কর বাতিল এবং ১ শতাংশ টার্নওভার কর যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।