জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া
মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে এশিয়ার দেশগুলোতে। মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল এসব দেশ এখন বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে।