দেশ স্থিতিশীল, ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনের সময় গত ১৮ মাস ধরে সেনাসদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।