কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কুমিল্লাসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপকভাবে শাকসবজি ও কৃষিপণ্য উৎপাদন হয়। তাই কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি যৌক্তিক। এ বিষয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।