বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ, সার ও কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী বীজ, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণসহ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।