মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে আওয়ামী লীগ: সাইদুর রহমান বাচ্চু
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে আওয়ামী লীগের হাসিনা। মানুষের কাছে হাত পাতার যে ব্যবস্থা, সেটি করে দিয়েছে।’