ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন
দেশে ক্যান্সার চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও বিস্তৃত করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।