হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু
বরিশালের আগৈলঝাড়ায় কথিত ক্রসফায়ারে ছাত্রদল নেতাসহ দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।