ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি হতে পারে: ফারুক
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন পরিচালকের একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে রীতিমতো হুমকি-ধামকি দিচ্ছেন বোর্ডের আরও দুই পরিচালক ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট।