অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ: ডিএসসিসি প্রশাসক
বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মাধ্যমে নাগরিকরা সরাসরি পরিচ্ছন্নতা-সংক্রান্ত অভিযোগ জানাতে এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।