স্বাস্থ্যমন্ত্রীর অভিযানে লাইসেন্সহীন ক্লিনিক সিলগালা, দুই চিকিৎসককে শোকজ
শরীয়তপুরের ভেদরগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত আকস্মিক অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে। একই সঙ্গে আরেকটি ক্লিনিক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সরকারি কর্মঘণ্টায় বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়েছে।