জাতিসংঘে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার খলিলুর রহমানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পর তিনি জাতিসংঘের প্রতি সব সদস্য রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় সংস্থাটিকে আলোচনার প্রধান মঞ্চ হিসেবে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন।