খাল পুনঃখনন শেষে অব্যয়িত ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত
সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন। উপজেলার তিনটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ করে অব্যয়িত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।