ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান
ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান নিজেই। রাশেদ খান বলেন, ‘মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।সেই আলোচনায় আমাকে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী করা হবে বলে জানানো হয়েছে।’