বামন্দীতে গণপিটুনিতে মৃত্যু, পুলিশের গাফিলতির অভিযোগ
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে চোর সন্দেহে আটক এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আটকের পরপরই পুলিশকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছাতে কয়েক ঘণ্টা দেরি করায় জনতার মারধরে প্রাণ হারান ওই ব্যক্তি।