বোনের সঙ্গে প্রেম, বন্ধুকে গলা কেটে হত্যা
ঘাসক্ষেতে পড়ে থাকা মাথাবিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ দেখে পরনের ট্রাউজার ও জুতা দিয়ে নিজের ছেলে আল আমিনকে শনাক্ত করেন বাবা সাইফুল ইসলাম। গত ১৮ মে বিকেলে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামে মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।