গাঁজা সেবনে বাধা, বাড়িতে হামলা; সেনবাগে স্কুলছাত্র খুন
নোয়াখালীর সেনবাগে নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় নিহত হয়েছে আরাফাত হোসেন ফাহিম (১৫) নামে এক স্কুলছাত্র। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। পুলিশ অভিযান চালিয়ে হামলার মূল অভিযুক্ত হারুনকে আটক করেছে।