তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা ইসলামী ছাত্র আন্দোলন নেতা
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, আটকের পর তাদের মধ্যস্থতায় ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন করা হয়। তবে মাহফুজ সরকার রাকিব এ অভিযোগ অস্বীকার করেছেন।