জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, পদ থেকে সাময়িক অব্যাহতি এবি পার্টির নেতাকে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।