হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫
জাগলার চরের জমি এখনো সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের একাধিক জমি বিক্রি শুরু করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই চরের জমি দখলে নিতে সক্রিয় হয় এবং তারা আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। একপর্যায়ে দুই পক্ষ আলাদাভাবে একই চরের জমি বিক্রির চেষ্টা চালাতে থাকে, যা নিয়ে বিরোধ চরমে ওঠে।