অন্তর্বর্তী সরকারও দুই বছরে স্থলভাগে গ্যাস অনুসন্ধান করেনি: জাহেদ উর রহমান
দেশের গ্যাস সংকট বহু বছরের পুঞ্জীভূত সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে দেশের স্থলভাগে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বন্ধ ছিল এবং প্রায় দুই বছর দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারও স্থলভাগে নতুন গ্যাসের অনুসন্ধান করেনি।