প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।