কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত তারা এখনো একই ফন্দিতে আছে: মির্জা ফখরুল
রাষ্ট্রযন্ত্রে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগে যারা ঘুষ খেত, তারা এখনো একইভাবে ঘুষ নেওয়ার চেষ্টা করছে এবং ভালো কাজ বাধাগ্রস্ত করার প্রবণতাও বহাল রয়েছে।