ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ 'অপারেশন এপিক ফিউরি' অভিযানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। রোববার স্থানীয় সময় সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়।